নওগাঁয় বিপুল মাদকদ্রব্য ধ্বংস

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম | ছবি: এখন টিভি
0

নওগাঁয় বিপুল মাদকদ্রব্য (ফেনসিডিল) ধ্বংস করেছে জেলা প্রশাসন। আজ (সোমবার, ২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

জানা যায়, গত ৬ বছরে জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারীদের কাছে থেকে এসব মাদকদ্রব্য (ফেনসিডিল) মাদক জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদক মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে এসব ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।

নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন- ‘২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। পরে সকলের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।’

এএইচ