পাবনায় ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডিবি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি
ডিবি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি | ছবি: এখন টিভি
0

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন হক (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুমন পুষ্পপাড়া এলাকার মো. মোফাজ্জল হকের ছেলে।

আজ (সোমবার, ১৩ জুলাই) ভোরে জেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পুষ্পপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সুমনকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে আতাইকুলাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করে আসছিলো বলে স্বীকার করেছে।

এ বিষয়ে পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। পাবনা জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে জেলা পুলিশের এ বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।’

এসএইচ