সিটিটিসি সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ছিনতাইয়ের চেষ্টা করলে হৃদয়, রাশেদ ও মো. শামীম সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকেশিশু মেলার সামনে ওভার ব্রিজের উপরে ছিনতাইয়ের চেষ্টা করলে হাতেনাতে মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মোট ৩টি ছুরি উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। গ্রেপ্তারকৃত হৃদয়ের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির মামলাসহ ৫টি মামলা রয়েছে।
অন্যদিকে রাশেদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতিসহ ৩টি, মো. শামীম ওরফে সাগরে বিরুদ্ধে ২টি এবং মো. শাহ আলমের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





