ছিনতাইয়ের চেষ্টাকালে সিটিটিসির হাতে গ্রেপ্তার ৪
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলো, হৃদয় (২৩), রাশেদ (২৩), মো. শামীম ওরফে সাগর (২৫) ও মো. শাহ আলম (৩৫)।