বসত বাড়িতে হেরোইনের প্যাকেটজাত; একই পরিবারের চারজনকে গ্রেপ্তার

একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে
একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ৫ জুলাই) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাটে মো. সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

গ্রেপ্তাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুরদি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)। তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ডিজিটাল ওজন মেশিন, স্বর্ণ-রূপার আংটিসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সাবেক ওই ইউপি সদস্যের বাড়িতে হেরোইনের চালান আনা হচ্ছিলো। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পরিবারের সদস্যরা মিলে একটি বড় চালান বিভিন্ন স্থানে পাঠানোর জন্য হেরোইন প্যাকেটজাত করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।’

এসময় হেরোইন প্যাকেটজাতে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিন, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল এবং হেরোইন শুকানোর একটি গামলাও জব্দ করা হয় বলেও জানান তিনি।

এসএইচ