সিসা বাণিজ্য চক্রের ৩ সদস্য আটক

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন | ছবি : সংগৃহীত
0

ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সিসা বাণিজ্য চক্রের ৩ সদস্যকে ৬৫ কেজি শিসাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ (শুক্রবার, ৩ জুলাই) সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা কর্মকর্তা এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, চক্রটির মূল দুই প্রধান মেহদাদ শরীফ ও আহমেদ শরীফ বিদেশ থেকে শিসার ব্যবসা শিখে বাংলাদেশে শুরু করেছে। তারা অনলাইন প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার এ ব্যবসা পরিচালনা করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ১ কেজি শিসা জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন:

পরে আটককৃতদের দেয়া তথ্য মতে আরও ২০ কেজি সিসা ও সিসা তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। এর পর বাড্ডা ও বসুন্ধরার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ৬৫ কেজি সিসা ও সিসা তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। এ ঘটনায় মোট ৩ জনকে আটক করেছে তারা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা শাখার কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার দেশে সিসা ও সিসা তৈরির সরঞ্জাম আনতো চক্রটি। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা ক্ষতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।’

এফএস