গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উত্তরা পূর্ব থানা এলাকার ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর আজ (শুক্রবার, ৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে সোনালী ব্যাংকের সামনে এক মাদক কারবারির অবস্থানের তথ্য পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জোবায়েদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোবায়েদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার জোবায়েদ দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলো। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



