নেত্রকোণায় নদীতে মিললো ইটে বাঁধা নবজাতকের মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার পূর্বধলায় কালিহরকান্দা নদী থেকে ইটে বাঁধা নবজাতকের মরদহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২৯ জুন) দুপুরে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার পাশের নদী থেকে নবজাতকের এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন সেতুর পাশে নদীতে কালো শার্টে মোড়ানো নবজাতকের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন:

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো এবং ইট দিয়ে বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএইচ