তাজিয়া মিছিলে বাংলাবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা

যুবককে কুপিয়ে হত্যা
যুবককে কুপিয়ে হত্যা | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে তাজিয়া মিছিলের সময় বাংলাবাজারে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন।

পুলিশ জানায়, গতকাল (শুক্রবার, ২৭ জুন) বিকেলে বাংলাবাজার পি.কে রায় রোডের ইস্পাহানী বিল্ডিং এর নিচতলায় ১০ থেকে ১৫ জনের একটা দল জাকিরকে কুপিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন:

পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক ধারণা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে জাকিরকে হত্যা করা হয়েছে।

এসএস