এর আগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর সুজন বর্মণের মোটরসাইকেল গ্যারেজের দক্ষিণ পাশের সড়ক থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যবসায়ীরা হলেন—বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) এবং একই উপজেলার খাইরুল ইসলামের ছেলে সজীব(২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার আভিযানিক একটি টিম মোটরসাইকেলটি গ্যারেজে নিয়ে খুললে ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়।’
এসময় একটি মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দু’জনকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলেও জানান তিনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আল আমিন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করার পর জেল হাজতে পাঠানো হয়েছে।





