ফেনী সীমান্তে বিজিবির অভিযান; বিপুল ভারতীয় শাড়ি জব্দ

বিজিবি হেফাজতে জব্দকৃত ভারতীয় শাড়ি
বিজিবি হেফাজতে জব্দকৃত ভারতীয় শাড়ি | ছবি: এখন টিভি
0

ফেনী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আরও পড়ুন:

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশ ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এসএইচ