গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত কার্টুজ ও একটি গুলির খোসা।
আজ (বুধবার, ১০ জুন) বিকেল ৩টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান বুধবার ভোর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
এর আগে গতকাল (মঙ্গলবার, ৯ জুন) নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন।
গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে রাখতে গিয়ে মাদ্রাসার গেটে ছেলের সামনে হোসেন আলীরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পাটি লাল পতাকা এই দু’টি বাহিনীর আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।





