মানিকগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

ধর্ষণের প্রতীকী ছবি
ধর্ষণের প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে তাকে আদালতে নেয়া হয়। এর আগে, গতকাল রাতে তাকে এলাকা থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে। ভুক্তভোগী শিশুটি (১০) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ুয়া একজন শিক্ষার্থী।

আরও পড়ুন:

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (সোমবার, ১ জুন) দুপুর পৌনে ২টার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করার জন্য যায়। এসময় অভিযুক্ত মনিদাস শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ ব্যাপারে শিশুটি তার পরিবারকে জানালে, তার বাবা সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা একটি অভিযোগ দিলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ