চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ২

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২২ মে) বিকেলে নগরের আগ্রাবাদ থেকে একজন ও গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে বায়েজিদ থেকে একজনকে আটক করা হয়।

আগ্রাবাদে ২ শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় একজনকে আটক করে স্বজনরা। পরে পুলিশ তাকে উদ্ধারে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে থানায় নিতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, আগ্রাবাদের হাজিপাড়ায় দুপুরে ৬ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে এহসান নামে এক ব্যক্তি।

আরও পড়ুন:

স্বজনরা জানান, আটক এহসান ওই দুই মেয়ের পাশের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। সে একটি সেমিপাকা কলোনির কেয়ার টেকার হিসেবে কাজ করে। আজ দুপুরে নামাজের সময় ২ বোনকে একটি টিনের বেড়ার ভেতরে ডেকে নিয়ে যায়। পরে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করলে অন্য মেয়ে দেখে ফেলে পরিবারের লোকজনকে ডেকে আনে।

এদিকে নগরের বায়েজিদে বৃহস্পতিবার রাতে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাশের বাসার প্রতিবেশিকে আটক করেছে পুলিশ। শিশুটি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ