দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে পদায়নের পর বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।
শুক্রবার প্রথমেই জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন তিনি। মাসুদ আলম বলেন, ‘জঙ্গল সলিমপুরকে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে এতদিন বাইরে থেকে আমরা চিনে এসেছি। এখানে র্যাব সদস্যকেও হত্যার ঘটনা ঘটেছে।’
এসময় তিনি বলেন, ‘প্রশাসনের উদ্যোগে এ জনপদকে সন্ত্রাসমুক্ত করা হয়েছে। আগামীতেও এখানে যারা আছেন তারা যেন নিরাপদে বসবাস করতে পারেন, আর কোনো সন্ত্রাসী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসন কাজ করবে।’





