গ্রেপ্তার হওয়া সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম শাহ।
আরও পড়ুন:
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৭. ৬৫ বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির টাকা পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)



