কুমিল্লায় দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশিয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মো. সোলেমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।