ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী
আটক দুই মাদক ব্যবসায়ী | ছবি: এখন টিভি
0

ফরিদপুরে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—বি.এম. সাগর হোসেন (৩০), লোহাগাড়া থানার বাসিন্দা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরজন সজীব মোল্লা (৩২), মধুখালী থানার বাসিন্দা। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম আসামিকে বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় আসামিকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৭টার মধ্যে আটক করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!