খুলনায় দুর্বৃত্তের গু‌লিতে যুবদ‌ল নেতা নিহত

নিহত রা‌শিকুল আনাম রাশু
নিহত রা‌শিকুল আনাম রাশু | ছবি: সংগৃহীত
0

খুলনায় দুর্বৃত্তের গু‌লিতে রা‌শিকুল আনাম রাশু (৩০) নামে এক যুবদ‌ল নেতা নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তি‌নি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এরকম প্রকাশ্য হত্যাকাণ্ডের বিচার চান নিহতের স্বজন ও স্থানীয় বিএনপি নেতারা।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। বর্তমানে তি‌নি থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।

এসএস