মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬, দেশিয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন | ছবি: এখন টিভি
0

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল (বুধবার, ৪ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অভিযানের অংশ হিসেবে আদাবর থানার শ্যামলী হাউজিং থেকে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিল।

আরও পড়ুন:

পবিত্র রমজান মাসে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রাজধানীর কদমতলী এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কিশোরের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এসএস