Recent event

জয়পুরহাট সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ আটক ১

আটককৃত ব্যক্তি ও জব্দ হওয়া স্বর্ণের বার
আটককৃত ব্যক্তি ও জব্দ হওয়া স্বর্ণের বার | ছবি: এখন টিভি
0

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ মতিউর রহমান মিন্টু (৩৪) নামের একজনকে আটক করেছে বিজিবি।

আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার কয়া সীমান্তের ২৮১/১৫ পিলারের ৯০০ গজ বাংলাদেশ অভ্যন্তরের পূর্ব উচনা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মতিউর রহমান মিন্টু পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

বিকেলে ব্যাটালিয়নে প্রেসবিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘ভারতে সোনার চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা তৎপর থাকে। এসময় বাইসাইকেল যোগে আটককৃত ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার পথে বিজিবি টহল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও বাইসাইকেলে তল্লাশি করে। এ সময় অভিনব কায়দায় রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’

পাঁচটি স্বর্ণের বারের ওজন ৫০ ভরি ৬ আনা ১ রতি। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ২২৫ টাকা।

এফএস