Recent event

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

সংঘর্ষের প্রতীকী
সংঘর্ষের প্রতীকী | ছবি: সংগৃহীত
0

হবিগঞ্জের ​আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে দীর্ঘদিনের পুরনো বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টা থেকে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজানপাড়া গ্রামের মজিবুর মেম্বার এবং ইসমাইল হোসেন সরস মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজিবুর মেম্বার গ্রুপের বজলু মিয়া এবং ইসমাইল হোসেন সরস গ্রুপের বাহার মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

​রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। উজানপাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুন:

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ফারুক আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস