আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
আরও পড়ুন:
এসময় একটি বিদেশি এসএলআর, একটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে আটক করে। আটককৃত শাহিনের দেয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিককে আটক করা হয়।
একই দিনে ডিবি পুলিশের অপর একটি দল আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





