সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারতের সীমান্তবর্তী গোলাখালী এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে একটি চিংড়ি ঘেরের ভেতর মাটিতে পুঁতে রাখা অবস্থায় আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনের ভেতর পালিয়ে যায়।

আরও পড়ুন:

নীলডুমুর বর্ডার গার্ডের (রিভারাইন) অতিরিক্ত পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিলো। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

এসএস