গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের মো. শহিদুল ইসলাম (৫৫), মো. নওশাদ (২৯), মো. শহিদুল ইসলাম জুয়েল (৩৩) ও গাজীপুরের মো. হাদিল (৩৯)।
আরও পড়ুন:
কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গতকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তথ্যের ভিত্তিতে তাদের মাইক্রোবাসে বিশেষ কায়দায় রক্ষিত ভারতীয় নিষিদ্ধ অবৈধ ৩৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৯৮ হাজার টাকা।
তাদের মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিদের গাজীপুর শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব কমান্ডার।





