বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১টি ৯ মিমি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকিটকি সেট, ১টি অবৈধ পাসপোর্ট, বেশ কিছু ধারালো অস্ত্র এবং বিভিন্ন চাঁদা আদায়ের নথি ও রশিদ উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে, সোমবার রাত আনুমানিক ৪ টায় খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে হাফিজুল শেখ হাফিজ (৩২) নামক একজন হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী দল 'বি কোম্পানি' এর সক্রিয় সদস্য বলে জানা যায়।
এছাড়াও, অভিযানে তার তিনজন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোহাম্মদ মাসুম শেখ (২২) এবং মো. দীপু শেখ (২৪) গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য এবং দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।



 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)

