Recent event

কুষ্টিয়ায় ৮৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

চোরকারবারির সঙ্গে সম্পৃক্ত দুইজনসহ জব্দকৃত পণ্য
চোরকারবারির সঙ্গে সম্পৃক্ত দুইজনসহ জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
1

কুষ্টিয়াস্থ ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। এসময় চোরাচালানির কাজে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়। আজ (বুধবার, ১৩ আগস্ট) বেলা ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১হাজার ৮২৬ কেজি চায়না দুয়ারী ও কারেন্ট জাল, ৯ কেজি ৮৩০ গ্রাম ভারতীয় রুপা ২৩ বোতল ফেনসিডিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা এসব অবৈধ পণ্যের বাজার মূল্য প্রায় ৮৬ লাখ ৫৫ হাজার ৫৩০টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কাজ করছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ