Recent event

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৮

সংঘর্ষের প্রতীকী ছবি
সংঘর্ষের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয় বলে জানা যায়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে খতীরবা বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভোট দেয়ার জন্য ঢাকা থেকে ইব্রাহিম ও তার পরিবার নিজ গ্রামের বাড়ি বোরহানউদ্দিনে আসেন। এরপর সকালে বাড়িতে অন্য পক্ষের সঙ্গে ভোট নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে আবার কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এসময় উভয়পক্ষ দা নিয়ে একে অপরের দিকে তেড়ে গেলে ধানের শীষের পক্ষের নুর ইসলামের ছেলে কিবাকে মুস্তাফিজের ছেলে হাসান কুপিয়ে জখম করে। এতে এ সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।

এ ঘটনায় পাঁচজন আহত হয় এবং তাদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলেও জানান তারা।

আরও পড়ুন:

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌ বাহিনী। তারা বাড়ির মধ্যে ও এর আশপাশের এলাকার পরিবেশ শান্ত করলেও এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো গ্রুপই আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে, দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে একের পর এক মারধরের ঘটনা ঘটে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

এসএইচ