খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (শনিবার, ১০ অক্টোবর) বিকেলে নগরীর সদর থানাধীন কাশেম সড়কের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।