
হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪৫
হবিগঞ্জ শহরতলীর বহুলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়ায় একদিনে কুকুরের কামড়ে আহত ৪২
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু,নারী ও পুরুষসহ অন্তত ৪২জন আহত হয়েছেন। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) সন্ধ্যায় হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করলে এঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় এক কুকুরের কামড়ে আহত অন্তত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল (সোমবার, ৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিড়াল বা কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়? জানুন সময়সীমা ও চিকিৎসা নির্দেশিকা
বিড়াল বা অন্য কোনো প্রাণী কামড়ানোর বা আঁচড়ানোর পর কত দিনের মধ্যে জলাতঙ্কের টিকা (Rabies Vaccine Timeline) দিতে হবে এটি অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। চিকিৎসাবিজ্ঞানের মতে, আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে (বা যত দ্রুত সম্ভব) পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (PEP - Post-Exposure Prophylaxis) শুরু করা সবচেয়ে নিরাপদ।

কাপ্তাইয়ে লিচু খেতে এসে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু
রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে লিচু খেতে এসে কুকুরের আক্রমণে প্রাণ হারিয়েছে একটি মায়া হরিণ। আজ (রোববার, ১০ মে) সকালে উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে বন বিভাগ হরিণটির মরদেহ মাটিতে পুঁতে ফেলেছে।

টাঙ্গাইলে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৫৪
টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে দুই দিনে নারীসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

৩০ শিশুকে বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই: প্রাণ দিয়ে বীরত্ব ও প্রভুভক্তির নজির গড়লো ‘কালি’
ভারতের উড়িষ্যা রাজ্যে বিষধর সাপের কবল থেকে ৩০ শিশুর প্রাণ বাঁচিয়েছে কালি নামে এক কুকুর। তবে সাপের একাধিক দংশনে প্রাণ গেছে কুকুরটির। কালিকে বীর বলে অভিহিত করে যথাযথ শ্রদ্ধায় শেষকৃত্য সম্পন্ন করেছে গ্রামবাসী।

নওগাঁয় কুকুর জবাই করে ‘খাসির মাংস বলে’ বিক্রির চেষ্টা, কসাই উধাও
নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে ‘খাসির মাংস বলে’ বিক্রির চেষ্টার অভিযোগে এনতাজুল নামে এক কসাই ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের তোপের মুখে তারা দোকান ছেড়ে পালিয়ে যায়। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

প্রিয় পোষা প্রাণীকে নিয়ে ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন আইনি প্রক্রিয়া ও কাগজপত্র
উচ্চশিক্ষা, অভিবাসন বা চাকরির প্রয়োজনে আমরা যখন বিদেশে পাড়ি জমাই, তখন প্রিয় পোষা প্রাণীটিকে (Pet) দেশে ফেলে যাওয়া অনেকের জন্যই অসম্ভব হয়ে পড়ে। তবে চাইলেই হুট করে কোনো প্রাণী বিদেশে নিয়ে যাওয়া যায় না। দেশ থেকে বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী বিদেশে নেওয়ার জন্য পাড়ি দিতে হয় বেশ কিছু আইনি ও স্বাস্থ্যগত ধাপ।

বেওয়ারিশ কুকুর নিয়ে নির্দেশনা বদলালো ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের দিল্লির রাস্তায় একটাও বেওয়ারিশ কুকুর থাকবে না, ধরে নিয়ে আটকে রাখতে হবে নির্দিষ্ট শেল্টারে। ভারতের সুপ্রিম কোর্টের এমন নির্দেশে পশুপ্রেমীরা প্রতিবাদ জানানোর পর তা সংশোধন করে নতুন নির্দেশনা দিলেন দেশটির শীর্ষ আদালত।

টাঙ্গাইলে ‘পাগলা কুকুরের’ কামড়ে আহত ২৫
টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি পাগলা কুকুরের এলোপাতাড়ি কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে চার বছর বয়সী রায়হান নামের এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসাকেন্দ্র উদ্বোধন
বাংলাদেশে প্রাণীকল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচন করলো ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। গত শনিবার সাভারের বিরুলিয়া এলাকায় উদ্বোধন করা হলো দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।