বেগমগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক তিনটায় উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনোয়ার হোসেন একই ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ফলোয়ান বাজারের ব্যবসায়ী।