শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ

জব্দ ভারতীয় সাবান
জব্দ ভারতীয় সাবান | ছবি: এখন টিভি
0

শেরপুরের শ্রীবরদি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বিজিবি। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯‌ বিজিবি)।

বিজিবি জানায়, আজ সকালে শ্রীবরদি উপজেলার ডুমুরতলা সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় সাবান পাচারের চেষ্টা করছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ লাখ ৫২ হাজার টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এফএস