কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি
কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে ২৫ বস্তা ভেজাল সার।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে শহরতলীর ত্রিমোহনী বাজার এলাকায় রোহান ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

সেখানে ভেজাল সার বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে সারের মান পরীক্ষা করা হয়। মানহীন ও প্রতারণার প্রমাণ মিলায় দোকান মালিককে জরিমানা করা হয়। পরে জব্দ ২৫ বস্তা সারগুলো ধ্বংস করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম জানিয়েছে, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এসএস