গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান চালায় ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল।
আটক মশিউর রহমান ভোলাহাট উপজেলার সুরানপুর এলাকার জেম আলীর ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা রাস্তায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিল বিজিবি।
এ সময় একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল সদস্যরা শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লেরাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন।
এরপর তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।





