নিহত রকিবুল ইসলাম সরদার উপজেলার কৈকুন্ডা গ্রামের মোয়াজ্জেম হোসেন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, রকিবুল ইসলাম সরদার ও শামসুল চরের জমিতে গাজরের নিড়ানি শেষে বাড়ি ফিরছিলেন। পথে বিলকেদার নদীর ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলাম সরদারকে মৃত ঘোষণা করেন। আহত শামসুলকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।’





