প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা

ফেনীতে বিএনপির প্রস্তুতি সভা
ফেনীতে বিএনপির প্রস্তুতি সভা | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিড টাউন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক বেলাল আহমেদ ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব।

আরও পড়ুন:

এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদার, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর বিএ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফেনীতে সংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের একটি স্লোগান রয়েছে—ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। তাকে নিয়ে আমরা গর্ব করি। তিনি আমাদের নেত্রীর সন্তান। এরপর তিনি আমাদের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান।’

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ফেনীবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি রয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও মুছাপুর ক্লোজার নির্মাণসহ বিভিন্ন দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’

‘আমরা আশা করি, প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো শুনবেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন’—যোগ করেন তিনি।৭

এসএস