নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, পরে অগ্নিসংযোগ

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি | ছবি: এখন টিভি
0

নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে বিদ্যালয়ের অগ্নিসংযোগ করে এতে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব, জায়নামাজ পুড়িয়ে দিয়েছে।

জানা গেছে, দুর্বৃত্তরা অফিসের পেছনে নির্মাণাধীন একটি মন্দির থেকে বাঁশের মই টেনে এনে দেয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ওয়াই-ফাই রাউটার, অনু এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, চুরির পরে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়িয়ে দেয় এবং দু’টি স্টিলের আলমিরা ভেঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে।

আরও পড়ুন:

স্থানীয় জানান, ভোরে এলাকাবাসী ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভিতরে ধোয়ার কুণ্ডলি দেখে বিদ্যালয় প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ৯৯৯ কল করে নীলফামারী সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে সালমা নাজনীন জানান, এ বিষয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।’

এসএস