আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রমনা বিভাগে ২১৫, লালবাগ বিভাগে ২২৮, মতিঝিল বিভাগে ৫১২ ও ওয়ারী বিভাগে ৪৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪, মিরপুর বিভাগে ৬৬৯, উত্তরা বিভাগে ৬২০ ও গুলশান বিভাগে ২৭৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৮৭৮টি গাড়ি ডাম্পিং ও ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।—বাসস





