আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৪টার দিকে ওয়াকিব হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে।
একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে।হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়িটি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।
আরও পড়ুন:
এ সময় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হামলার পর বিভিন্ন গলি ও ওয়াকিল হোসেনের বাসভবনে সাঁড়াশি অভিযান শুরু হয়।
এসময় বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে ওয়াকিল হোসেন পালিয়ে যান বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে শিক্ষকের ওপর হামলা, চাঁদাবাজি, মাদক, অস্ত্রসহ ১৭ টি মামলা আছে।





