ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ক্যাসিনো সম্রাট নূর গ্রেপ্তার

আটককৃ পুলিশের কাছে হেফাজতে আছে
আটককৃ পুলিশের কাছে হেফাজতে আছে | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) রাত আড়াইটায় পৌর শহরের শিমুলতলা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও পৌর শহরের শিমুলতলা এলাকার সুফিয়ার রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত নূর আলম রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় অনলাইন ক্যাসিনো ব্যবসার বিস্তৃত করছে বলে অভিযোগ রয়েছে। গতরাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার মোবাইলফোনে ক্যাসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে।

তিনি আরও জানান, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে।

জেআর