ক্যাসিনো

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ক্যাসিনো সম্রাট নূর গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) রাত আড়াইটায় পৌর শহরের শিমুলতলা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল।

এখন টিভিতে সংবাদ: মেহেরপুরে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান ঘোষণা
এখন টেলিভিশনে মেহেরপুরের অনলাইন ক্যাসিনো নিয়ে অনুসন্ধানীমূলক সংবাদ প্রচারের পর ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান ঘোষণা করলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে হারিয়ে যাওয়া ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার উদ্ধারকৃত প্রকৃতি মালিকদের হাতে তুলে দেয়ার সময় এ ঘোষণা দেন তিনি।