জানা গেছে, দুপুরের দিকে লোনা পানি বহনকারী কার্গো জাহাজ এমভি আশকাফুর খোলপেটুয়া নদীর চৌদ্দরশি এলাকায় অবস্থান করছিল। এ সময় অন্য একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিলে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন মাস্টার লুৎফার রহমান। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লুৎফার রহমানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ হাফিজ উদ্দিন জানিয়েছেন, জাহাজের গতিপথ, অন্য বাল্কহেডের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি এবং কীভাবে লুৎফার রহমান দুর্ঘটনার কবলে পড়েন-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।





