পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়।
দুর্ঘটনায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় তারা।





