পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেলবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
আরও পড়ুন:
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া বলেন, ‘ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার দুজনই ছিলেন।’
ধামাইপার এলাকার বাসিন্দা রুমন জানান, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ব্রিজের রেলিং ভাঙা এবং নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক রুমান নিহত হয়েছেন এবং হেলপার নয়নকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’


 founder Abhijeet Dipke-2-320x167.webp)


