জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভূঞাপুর উপজেলার এমপিওভুক্ত গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও নন-এমপিওভুক্ত বিএম দাখিল মাদ্রাসা, ঘাটাইল উপজেলার নন-এমপিওভুক্ত মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নাগরপুর উপজেলার নন-এমপিওভুক্ত সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া দাখিল মাদ্রাসা এবং মির্জাপুর উপজেলার এমপিওভুক্ত তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা।
জেলা শিক্ষা অফিস জানায়, এবার টাঙ্গাইলে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৪৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭৩ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’





