জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।’
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





