আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া।
এ সময় তিনি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথিপত্রও যাচাই করেন। পরিদর্শনে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই সাময়িক বরখাস্ত করা হয় ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে।
জেলা প্রশাসন জানায়, ভূমি অফিসে সেবার মান নিশ্চিত করতে এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। পরে জেলা প্রশাসক সফিপুরের আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন।





