আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, ‘এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। কিন্তু বাস্তবে তারা এই কথার আড়ালে ভণ্ডামির রাজনীতি কায়েম করছে।’
আরও পড়ুন:
এ সময় তিনি এনসিপি ও জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন। যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘এনসিপি পরিচালিত হচ্ছে জামায়াতের মস্তিষ্ক দিয়ে। জামায়াত ও এনসিপি মিলে দেশে যেসব ষড়যন্ত্র করছে, তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
এর আগে রাশেদ খাঁন ঝিনাইদহ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




