পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন
ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন | ছবি: এখন টিভি
0

শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম ছানিয়া বেগম (৫৫)। সে একই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, আজ বিকেলে স্থানীয় বিলে কুচুরীপানা সরানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে ভাতিজা শাহ আলম ছানিয়া বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলমান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস