আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বারা বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। তার দাবি, তিনি সমাজের সবচেয়ে খারাপ লোকদের সংসদে নিয়ে গেছেন।
জনসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকারের পাঁচ মাসে রাজনৈতিক সহিংসতায় ২১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষেই ১১৮ জনের মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ক্ষমতা, চাঁদাবাজি ও টাকার দ্বন্দ্বে যারা নিজেদের এত মানুষকে হত্যা করতে পারে, তাদের কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়।’
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে আজমিরীগঞ্জে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিকে, বিকেল ৫টায় হবিগঞ্জ শহরে এনসিপির উদ্যোগে আরেকটি পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




